২১ অক্টোবর ২০১৩ - ২০:৩০
সিরিয়ায় সেনাদের হাতে ১০০’র বেশি বিদ্রোহী নিহত

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত সেনাদের হাতে ১০০’র বেশি বিদেশি মদদপুষ্ট বিদ্রোহী নিহত হয়েছে।

বার্তা সংস্থা আবনা : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত সেনাদের হাতে ১০০’র বেশি বিদেশি মদদপুষ্ট বিদ্রোহী নিহত হয়েছে। প্রেসিডেন্ট বাশার আসাদের নিজ শহর হোমসে সেনা অভিযানে এসব বিদ্রোহী নিহত হয়।

সিরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, বিদ্রোহীরা একটি সেনা চৌকিতে হামলার চেষ্টা চালালে সরকারি সেনাদের দক্ষতায় সে হামলা নস্যাত করা সম্ভব হয় এবং একশ’র বেশি বিদ্রোহী নিহত হয়েছে। সামরিক বাহিনী আরো জানিয়েছে, নিহতদের প্রায় সবাই বিদেশি সন্ত্রাসী।

আজকের অভিযানে সিরিয়ার সেনাবাহিনী কৌশলগত হোমস শহরের আল-ওয়ারশা ও আল-হামিদিয়েহ এলাকায় বিদ্রোহীদের বেশ কয়েকটি গোপন আস্তানা ধ্বংস করে দেয়। 

সিরিয়ার সরকারি সেনারা সম্প্রতি দেশজুড়ে বিদ্রোহীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে এবং সফলতার সঙ্গে বহু শহর দখলমুক্ত করতে সক্ষম হয়েছে। এতে বিদ্রোহীরা ব্যাপক আকারে ক্ষতির মুখে পড়েছে।

গত সপ্তাহে রাজধানী দামেস্কের দক্ষিণে গুরুত্বপূর্ণ বুয়েইদা শহর দখল করেছে সেনাবাহিনী। এ সময় বিদ্রোহীদের প্রচুর অস্ত্র-শস্ত্র ধ্বংস করা হয়।